কীভাবে নতুন জব কার্ডের জন্য আবেদন করবেন | VB-G RAM G মানে কি?

 আপনি কি জানেন 'গ্রাম উন্নয়ন প্রকল্প' শুরু হতে চলেছে বা 'VB-G RAM G' আবেদন কিভাবে করবেন কিংবা কিভাবে নতুন "জব কার্ডের" জন্য আবেদন করবেন এবং কারা এই জব কার্ডের মাধ্যমে 125 দিনের কাজের সুবিধা পেতে পারে তার সমস্ত তথ্য এই আর্টিকেল এর মধ্যে জানাবো। 

'VB-G RAM G' মানে কি? 

যদি আপনি জব কার্ডের জন্য আবেদন করে থাকেন কিংবা জব কার্ড আপনার পরিবারের থেকে থাকেন অথবা আপনারা আবেদন করবেন ভাবছেন তাহলে 'VB-G RAM G' এর মানেটা জানা অবশ্য দরকার রয়েছে। 

VB-G RAM G মানে হল Viksit Bharat - Guarantee for Rozgar and Ajeevika Mission যেটা বাংলায় হয় বিকশিত ভারত গ্যারান্টেড রোজগার এবং অজীবিকা মিশন।

গ্রাম উন্নয়ন প্রকল্পর মাধ্যমে কি হয়?

যার মাধ্যমে যে সমস্ত পরিবার আর্থিকভাবে দুর্বল কর্মহীন, ভূমিহীন, সংসার চালাতে অক্ষম এবং পিছিয়ে পড়া ব্যক্তিরা এই প্রকল্পে বা এই মিশনে অংশগ্রহণ করতে পারে। 

যার মাধ্যমে গ্রামের যেকোনো উন্নয়নমূলক কাজ বা গ্রামকে উন্নত করার জন্য যে সমস্ত কাজ করার দরকার সমস্ত কাজ জব কার্ডের মাধ্যমে হয়ে থাকে। যেমন রাস্তাঘাট , পুকুর খনন, খালকাটাই, বাঁধ নির্মাণ, জলাশয় পরিষ্কার ইত্যাদি কাজ করানোর জন্য জব কার্ডের মাধ্যমে 125 দিনের কাজের সুবিধা পেয়ে থাকে।

জব কার্ডের কাজ কবে থেকে শুরু হবে?

কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার ১২৫ দিনের কাজ শুরু করতে চলেছে। এখনো ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবঙ্গে গরীব মানুষ রয়েছে যারা এখনো পর্যন্ত জব কার্ডের আবেদন করতে পারেননি অথবা আপনারা অনেকে জব কার্ডের জন্য আবেদনের চেষ্টা করছেন। যদি আপনি আবেদন করেন তাহলে খুব সহজে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে 125 দিনের কাজ পেতে পারেন। 

 এই আর্টিকলের মধ্যে জানতে পারবেন কারা জব কার্ডের জন্য আবেদন করতে পারবে বা কারা আবেদন করতে পারবেন না অথবা কোন ব্যক্তির বাড়ির কোন সদস্যের সঙ্গে জব কার্ডের যোগ কিভাবে করবেন তার সমস্ত বিষয় জানতে পারবেন 

কীভাবে নতুন জব কার্ডের জন্য আবেদন করবেন, VB-G RAM G মানে কি, গ্রাম উন্নয়ন প্রকল্প, জব কার্ডের কাজ কবে থেকে শুরু হবে, কারা ১২৫ দিনের কাজের সুবিধা


কীভাবে নতুন জব কার্ডের জন্য আবেদন করবেন?

যদি আপনি নতুন জব কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে নিচের দেওয়া ধাপে ধাপে বা স্টেপগুলি অনুসরণ করে খুব সহজে আবেদন করতে পারবেন। 

  • স্থানীয় আপনি আপনার অঞ্চল অফিসে যান।
  • গ্রামীণ উন্নয়ন দপ্তরে গিয়ে জব কার্ড আবেদনে ফরম সংগ্রহ করুন।
  • যথাযথভাবে ফর্মটি ফিলাপ করুন।
  • আপনার তথ্যগুলি সঠিকভাবে যুক্ত করুন।
  • যেমন আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি।
  • পুনরায় গ্রাম উন্নয়ন দপ্তরে ফর্মটি জমা করুন। 

জব কার্ড বানাতে কি ডকুমেন্ট লাগবে? 

জব কার্ড বানানোর জন্য নিচের দোয়া ডকুমেন্টগুলি ফর্মের সঙ্গে জমা করতে হবে। 

  1. আধার কার্ড 
  2. ভোটার কার্ড 
  3. ব্যাংকের প্রথম পৃষ্ঠার জেরক্স 
  4. রেশন কার্ড 

কারা ১২৫ দিনের কাজের সুবিধা পাবেন?

  • যাদের ১৮ থেকে ৫৯ বছর তারা সবাই আবেদন করতে পারবে 
  • আপনার অঞ্চলের স্থায়ী নাগরিক হতে হবে 
  • উপরে দেওয়া সমস্ত নথি যাদের রয়েছে তাদের আবেদন করতে পারবে। 
  • যে সমস্ত ব্যক্তি বেকার। 
  •  সংসার চালাতে অক্ষম।
  • কোন পরিচয় শ্রমিক বাড়ি ফিরেছেন এবং কর্মহীন হয়ে আছেন তাহলে এর সুযোগ পেতে পারেন।
  • দরিদ্র সীমার নিচে সমস্ত ব্যক্তি এর সুযোগ পাবে 

কারা আবেদন করতে পারবে না?

  • ৬০ বছরের ঊর্ধ্বে কোন ব্যক্তি আবেদন করতে পারবে না 
  • আপনি যদি স্থায়ী নাগরিক না হয়ে থাকেন সুযোগ পাবেন না 
  • ইনকাম ট্যাক্স দেওয়া কোন ব্যক্তি সুযোগ থেকে বঞ্চিত থাকবে 
  • সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী কোন ব্যক্তি এই প্রকল্পে লাভ পাবে না 
  • আপনার যদি বার্ষিক ইনকাম বেশি হয়ে থাকে তাহলে এর সুযোগ থেকে পঞ্চাশ থাকবে। 
  • কারা ১২৫ দিনের কাজের সুবিধা পাবেন

জব কার্ডে পরিবার যুক্ত করবেন কিভাবে? 

যদি আপনার বাড়িতে জব কার্ড রয়েছে এবং পরিবারের কোন ব্যক্তিকে যুক্ত করতে চান তাহলে প্রথমে আপনার স্থানীয় অঞ্চল অফিস, বিডিও অফিস কিংবা আপনার এলাকায় জনকল্যাণ শিবিরে যান 

  • গ্রামীণ উন্নয়ন দপ্তরে যান 
  • ফর্ম সংগ্রহ করুন 
  • যথাযথভাবে আবেদনকারীর সমস্ত কিছু তথ্য সঠিকভাবে পূরণ করুন 
  • পরিবারের জব কার্ডের তথ্য দিন 
  • আবেদন করার জন্য যাবতীয় তথ্য জেরক্স করে ফর্মটির সঙ্গে যুক্ত করুন 
  • সম্পূর্ণ তথ্য ঠিকঠাক ভাবে ফিলাপ করার পর গ্রাম উন্নয়ন দপ্তর অফিসারের কাছে জমা দিন। 

Newest
Previous
Next Post »