​Ayushman Bharat Yojana: কীভাবে আবেদন করবেন এবং কারা পাবেন ৫ লক্ষ টাকার সুবিধা?

 আপনি কি "আয়ুষ্মান ভারত যোজনা" আবেদন করতে চান বা জন আরোগ্য যোজনা (AB-PJAY) লাভ পেতে চান? চলুন তাহলে কিভাবে আপনারা আয়ুষ্মান ভারত যোজনায় বা জন আরোগ্য যোজনা আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কারা এই যোজনায় লাভ পাবে, কি কি লাভ রয়েছে এই জোযনার মাধ্যমে সবকিছু এই আর্টিকেলের মধ্যে জানতে পারবে।

আয়ুষ্মান ভারত যোজনা 

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন্য আরোগ্য যোজনা (AB-PJAY) যেটা ভারতবর্ষের সর্ব বৃহত্তম কেন্দ্র সরকার দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা। এই পরিষেবার মাধ্যমে প্রত্যেকটি পিছিয়ে পড়া ও দরিদ্র পরিবার গুলি সম্পূর্ণ বিনামলে স্বাস্থ্য পরিষেবা পেয়ে থাকে। এই প্রথমবার পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত যোজনা।

 এতদিন ধরে গত পশ্চিমবঙ্গ সরকার আমাদের রাজ্যে চালু হতে দেয়নি। বর্তমান সরকার পরিবর্তনের ফলে এই এই যোজনা শুরু হতে চলেছে। যার মাধ্যমে একটি পরিবার বছরের 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পেতে চলেছে।

গত ২০১৮ সালে ২৩শে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেছিল ভারত সরকার এবং এর ফলে ভারতের কয়েক কোটি মানুষ এর বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছল। আমাদের পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা লাভ মানুষের কাছে বঞ্চিত রেখেছিল। তৎকালীন সরকার এই যোজনাকে বন্ধ করে স্বাস্থ্য সাথী প্রকল্প শুরু করেছিল। 

আয়ুষ্মান ভারত যোজনা ভারতের যেকোনো জায়গায় আপনি বিনা পয়সায় ক্যাশ লেশ চিকিৎসা করাতে পারবে কিন্তু স্বাস্থ্য সাথী প্রকল্প আপনি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও চিকিৎসা করাতে পারবেন না। স্বাস্থ্য সাথী প্রকল্পে অনেক দুর্নীতি ও ধরা পড়েছে বলে পড়ে জানা যায়। 

আয়ুষ্মান ভারত যোজনা কিভাবে আবেদন করবে, আয়ুষ্মান ভারত কার্ডের কি কি চিকিৎসা পাবে, আয়ুষ্মান ভারত ফরম ফিলাপ, আয়ুষ্মান ভারত ফরম ফিলাপ , Ayushman Bhara


আয়ুষ্মান ভারত যোজনা কিভাবে আবেদন করবে? 

যদি আপনি আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা আবেদন করতে চান তাহলে আপনাকে কয়েকটি স্টেপ ফলো করে খুব সহজে AB-JAY আবেদন করতে পারবেন।

  • আবেদন করার জন্য বাড়ি বাড়ি আশা কর্মী ফর্ম দিয়ে আসবে।
  • আয়ুষ্মান ভারত ফ্রম গুলি যথাযথভাবে সংগ্রহ করুন।
  • নির্দেশ অনুযায়ী ফর্মটিকে পূরণ করুন
  • আপনার পার্সোনাল ডকুমেন্ট গুলি ফর্ম সঙ্গে যুক্ত করুন
  • আবেদনকারীর সই বা টিপ ছাপ দিন
  • আপনার স্থানীয় আশা কর্মীর কাছে গিয়ে ফরমটি জমা করুন।
আয়ুষ্মান ভারত কার্ডের কি কি চিকিৎসা পাবে? 

  • যদি আপনি আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে চিকিৎসা করাতে চান তাহলে আপনাকে দেখে নিতে হবে এই কার্ডের মাধ্যমে কি কি ফ্রি চিকিৎসা গুলো রয়েছে চলুন তাহলে এক এক করে দেখে নেওয়া যাক।
  • আয়ুষ্মান ভারত কার্ড পশ্চিমবঙ্গে যবে থেকে শুরু হবে একটিভ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার যদি কোন পুরনো রোগ থাকে আপনি সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন এতে কোন সময় ব্যয় করতে হবে না।
  • যেদিন থেকে আপনি হসপিটালে ভর্তি হবে আপনার সম্পূর্ণ খরচ এবং তিন দিনের মধ্যে সমস্ত পরীক্ষা ও আগামী ১৫ দিনের ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে পাবে এবং এছাড়া ডাক্তার খরচ সম্পূর্ণ বিনামূল্যে সুবিধা পাবে।
  • যদি আপনার জটিল কোন রোগ হয়ে থাকে যেমন নিউরোসার্জারি, অনকোলজি, কাইটোলজি, ক্যান্সার থেরাপ, ব্রেন সার্জারি ছাড়া আরও ২৪ টি রোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।
  • ডে কেয়ার প্যাকেজের মধ্যে রয়েছে যদি আপনি ২৪ ঘন্টা মধ্যে হাসপাতালে অন্তর্ভুক্ত হয়ে থাকেন এবং সার্জারি করান তাহলে এর সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।
  • যদি আপনি আইসিইউ (ICU) কিংবা সিসিইউ (CCU) তে ভর্তি হয়ে থাকেন তাহলে এর সমস্ত পরিচর্যা, বেড় খরচ, নার্সিং খরচ ফ্রি করা হয়েছে।
  • পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সাথী পরিষেবার 6 কোটি মানুষকে আয়ুষ্মান ভারত কার্ডের আওতায় আনা হয়েছে।

আয়ুষ্মান ভারত ফরম ফিলাপ কিভাবে করবে?

যদি আপনি আয়ুষ্মান ভারত কার্ড নাম নথিভুক্ত করাতে চান তাহলে প্রথমে আপনাকে ফরম ফিলাপ করতে হবে। ফরম ফিলাপ করার জন্য কয়েকটি স্টেপ ফলো করলেই সম্পূর্ণভাবে ফরম ফিলাপ করতে পারবেন। নিচে তো দেওয়া প্রত্যেকটি স্টেপ অনুসরণ করে ফরম পূরণ করতে পারবে।
আবেদনকারীর প্রাথমিক বিবরণ :

  • আধার নাম্বার দিন
  • আবেদনকারীর নাম লিখুন
  • ভোটার কার্ডের নাম্বার দিন
রেশন কার্ডের ক্যাটাগরি:
এর মধ্যে যেকোনো একটি আপনার রেশন কার্ড অনুযায়ী বেছে নিন
  • AAY
  • SPHH
  • PHH
  • RKSY-1
  • RKSY-2
  • GEN
ব্যক্তিগত তথ্য দিন:
  1. আধার লিঙ্ক যুক্ত মোবাইল নাম্বার দিন
  2. লিঙ্গ বাছুন
  3. জন্মের তারিখ দিন.                                                                                                                            স্থানীয় ঠিকানা:
  1. সম্পূর্ণ ঠিকানা দিন (বাড়ির নাম্বার, রাস্তা, গ্রাম , ওয়াড)
  2. জেলার নাম লিখুন
  3. গ্রাম পঞ্চায়েতের নাম লিখুন
  4. আপনার ব্লকের নাম লিখুন
পরিবারের পরিচয়:
  • পরিবারের প্রধানের নাম
  • পরিবারের সদস্যদের সংখ্যা
  • প্যান কার্ডের নাম্বার
নির্বাচনীয় বিবরণ:
  1. ভোটার কার্ডের নাম্বার
  2. বিধানসভার নাম্বার
  3. কেন্দ্রর নাম্বার
  4. ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার
স্বাস্থ্য সাথীর বিবরণ:

স্বাস্থ্য সাথী কার্ড এর URN নম্বরের দিন 

বাকি ফর্ম যে সমস্ত অপশন গুলো রয়েছে সমস্ত অপশনগুলি ভেরিফাই করা হবে আশা কর্মীর মাধ্যমে। সম্পূর্ণ ফর্মটি পূরণ হওয়ার পর আপনার স্থানীয় আশা কর্মীর কাছে কিংবা জনকল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা বিভাগে জমা দিন।
আশা করি আপনারা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সমস্ত বিষয়ে জানতে পারবেন।
আর্টিকেলটি সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ









Newest
Previous
Next Post »